1.
sinΦ+cosΦ=-2 হলে, sin11Φ+cosec11Φ এর মান কত হবে?
2.
2 একক দৈর্ঘ্যের ধারবিশিষ্ট একটি ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে, গোলকের ব্যাস এর দৈর্ঘ্য কত হবে?
3.
বার্ষিক 5% সরল সুদের হারে x টাকার মাসিক সুদ 1 টাকা হলে, x এর মান
4.
AB ও CD দুটি সমান্তরাল জ্যা-এর প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেমি ।বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে, জ্যা দুটির মধ্যে দূরত্ব কত হবে?
5.
6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট O কেন্দ্রীয় বৃত্তের কেন্দ্র থেকে 10 সেমি দূরে অবস্থিত কোন বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত হবে?
6.
বৃহত্তর ও ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বক্ররেখা দুটির বিন্দু থেকে পাওয়া যায়?
7.
একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং বৃত্তের একটি জ্যা-র দৈর্ঘ্য 10 সেমি। বৃত্তের কেন্দ্র থেকে জ্যা-এর দূরত্ব –
8.
একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 10 সেমি। 15 মিনিটে ওই কাঁটার অগ্রভাগ কত দূরত্ব অতিক্রম করবে?
9.
একটি শঙ্কুর অর্ধশীর্ষকোণ 30°। তারমধ্যে একটি বৃহত্তম গোলক অবস্থিত। শঙ্কু ও গোলোকের ব্যাসার্ধের অনুপাত–
10.
একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ সমান হলে, শঙ্কুর শীর্ষ কোণের মান কত হবে?